E-Paper

উদ্বৃত্ত বাজেট বিধাননগর পুরসভায়

রাস্তার মান ও স্থায়িত্বের উপরে ইতিমধ্যেই গুরুত্ব দিয়ে পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন পুর কর্তৃপক্ষ। যদিও বাস্তবের ছবিটা ভিন্ন বলেই অভিযোগ এলাকার বাসিন্দাদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৩
বিধাননগর পুরসভা।

বিধাননগর পুরসভা। —ফাইল চিত্র।

রাস্তা থেকে আলো, জল সরবরাহ থেকে নিকাশির উন্নয়নে বিশেষগুরুত্ব দিচ্ছে বিধাননগর পুরসভা। শুক্রবার বিধাননগর পুরসভায় ২০২৬-’২৭ অর্থবর্ষের বাজেটপেশ করা হয়। এ দিন ওই বাজেটে৬৭ লক্ষ ৮০ হাজার টাকাউদ্বৃত্তের প্রস্তাব রাখা হয়েছে। মোট আয় ধরা হয়েছে ৪৮৯ কোটি টাকার বেশি এবং মোট ব্যয় ৪৮৮ কোটির বেশি। বাজেটে রাস্তা, জল সরবরাহ, নিকাশি, আলোয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। যার মধ্যে রাস্তা ও ফুটপাতের উন্নয়নে ৭৯ কোটি খরচের প্রস্তাব রাখা হয়েছে।

রাস্তার মান ও স্থায়িত্বের উপরে ইতিমধ্যেই গুরুত্ব দিয়ে পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন পুর কর্তৃপক্ষ। যদিও বাস্তবের ছবিটা ভিন্ন বলেই অভিযোগ এলাকার বাসিন্দাদের। তাঁদের দাবি, রাস্তা এবং ফুটপাতের মান মোটেও উন্নত হয়নি। বরংদীর্ঘ সময় ধরে সল্টলেকের একাধিক রাস্তা বেহাল অবস্থায় পড়েরয়েছে। কোথাও রাস্তা ভেঙেচুরে রয়েছে, কোথাও ছোট-বড় গর্তে ভরেছেরাস্তা। যদিও পুর কর্তৃপক্ষ জানান,সব খারাপ রাস্তাই সারানো হবে।

এ বারের বাজেটে নিকাশির উন্নয়নে ২৫.৫ কোটি, জঞ্জাল সাফাইয়ে ১৮.৫ কোটি, পানীয়জল সরবরাহে ১০৮ কোটি এবং রাস্তার আলো ও সেই সংক্রান্তকারণে মোট ১৬ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রেখেছেন মেয়রকৃষ্ণা চক্রবর্তী।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bidhannagar municipality Bidhannagar

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy