Advertisement
E-Paper

রক্ত দিয়ে মিলল পেঁয়াজ

দলের প্রতিষ্ঠা দিবসের দিনে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে বেঁধার সুযোগ হাতছাড়া করতে চাননি উত্তম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২০ ০১:০৬
ছবি পিটিআই।

ছবি পিটিআই।

রক্তদানে উপহার নিষিদ্ধ। কিন্তু, খোদ পুর প্রধান রক্তের বিনিময়ে উপহার দিলেন। যদিও তা নিয়ে কোনও বিতর্ক হয়নি। কোথাও অভিযোগও হয়নি। কারণ, বর্ষবরণের দিনে ব্যারাকপুরের রক্তদান শিবিরে মিলল এক ঝুড়ি করে পেঁয়াজ। বুধবার, বছরের প্রথম দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসও। এ দিন রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন ব্যারাকপুরের পুর প্রধান উত্তম দাস। শিবিরে উপহারের ব্যবস্থা যদিও ছিল না। তবে দলের প্রতিষ্ঠা দিবসের দিনে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে বেঁধার সুযোগ হাতছাড়া করতে চাননি উত্তম। সে জন্য তিনি রক্তদাতাদের এক ঝুড়ি করে পেয়াজ দেন। তাঁরা তো বটেই, পেঁয়াজ পেয়েছেন অন্যেরাও।

Blood Donation Camp Onion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy