Advertisement
E-Paper

‘প্রহৃত’ বাসযাত্রী

বাসচালকের সঙ্গে অটোচালকের বচসায় বাসের এক যাত্রীকে মারধরের অভিযোগ উঠল। পুলিশ জানায়, সোদপুরের বাসিন্দা অম্বরীশ নাগ বিশ্বাস বুধবার অফিসের বাসে বারাসত থেকে ব্যারাকপুর যাচ্ছিলেন।

শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ০০:৫১

বাসচালকের সঙ্গে অটোচালকের বচসায় বাসের এক যাত্রীকে মারধরের অভিযোগ উঠল। পুলিশ জানায়, সোদপুরের বাসিন্দা অম্বরীশ নাগ বিশ্বাস বুধবার অফিসের বাসে বারাসত থেকে ব্যারাকপুর যাচ্ছিলেন। মাঝপথে সাইড দেওয়া নিয়ে অটোর সঙ্গে বাসচালকের বচসা হয়। অভিযোগ, অটোচালক কয়েক জনকে নিয়ে বাসে চড়াও হলে অম্বরীশবাবু ও অন্য যাত্রীরা বিষয়টি মেটান। কিন্তু ব্যারাকপুর স্টেশনে নামতেই অম্বরীশবাবুর উপরে চড়াও হয় দুই যুবক। জামার কলার চেপে রেলিংয়ে মাথা ঠুকে দেয়। হিঁচড়ে স্টেশনের অটোস্ট্যান্ডে নিয়ে গেলে ওই চালক ও তার সঙ্গীরা অম্বরীশকে বেধড়ক মারে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় অম্বরীশকে। ব্যারাকপুরের গোয়েন্দাপ্রধান অজয় ঠাকুর বলেন, ‘‘অভিযোগ দায়ের হয়েছে। মামলাও হচ্ছে।’’ তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের সভাপতি লালন পাসোয়ান বলেন, ‘‘ঘটনাটি অনভিপ্রেত।’’

Bus Passenger lynched
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy