E-Paper

আড়াই মাসের মধ্যে স্কুল থেকে সরাতে হবে জওয়ানদের, কঠোর কোর্ট

এ দিন আদালত নিযুক্ত স্পেশাল অফিসার রিপোর্ট দিয়ে জানান, উৎসব পালনের জন্য আটটি ঘর খালি করে স্কুল কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে, এখনও ১০টি ঘরে রয়েছেন ১৩০ জন জওয়ান। সবাইকে সরাতে বাড়তি সময় চান রাজ্যের আইনজীবী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪১

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ট্যাংরায় চিনা স্কুল থেকে সিআইএসএফ জওয়ানদের সরানোর সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ, রাজ্যকে হলফনামা দিয়ে কোর্টে প্রতিশ্রুতি দিতে হবে যে, আগামী ৩০ এপ্রিলের মধ্যে জওয়ানদের থাকার স্থায়ী বিকল্প ব্যবস্থা করবে তারা এবং খালি করে দেবে ওই স্কুল। আগামী ১৯ ফেব্রুয়ারি এই হলফনামা দেবে রাজ্য। সে দিনই এই মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, আর জি করে মোতায়েন থাকা সিআইএসএফ জওয়ানদের রাখতে ওই স্কুলটি নিয়েছিল রাজ্য সরকার।

এর আগে চিনা নববর্ষ পালনের জন্য স্কুলের আটটি ঘর আপাতত খালি করতে বলেছিল হাই কোর্ট। এ দিন আদালত নিযুক্ত স্পেশাল অফিসার রিপোর্ট দিয়ে জানান, উৎসব পালনের
জন্য আটটি ঘর খালি করে স্কুল কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে, এখনও ১০টি ঘরে রয়েছেন ১৩০ জন জওয়ান। সবাইকে সরাতে বাড়তি সময় চান রাজ্যের আইনজীবী। তাঁর আরও আর্জি, চিনা নববর্ষ পালনের পরে আগের মতো ওই আটটি ঘর জওয়ানদের ফিরিয়ে দেওয়া হোক।

এ দিন কেন্দ্রের আইনজীবী রাজদীপ মজুমদার অভিযোগ করেন, ১০টি ঘরে ১৩০ জন জওয়ানের থাকতে অসুবিধা হচ্ছে। অস্ত্র-সহ স্কুলের বারান্দায় থাকতে হচ্ছে তাঁদের। জওয়ানদের থাকার সুবিধার্থে দ্রুত বিকল্প ব্যবস্থা করুক রাজ্য, আর্জি জানান রাজদীপ।

বিচারপতি কৃষ্ণ রাওয়ের পর্যবেক্ষণ, নিরাপত্তার স্বার্থে নিযুক্ত জওয়ানদের আপাতত
ভাল ভাবে থাকার জন্য চিনা নববর্ষ পালনের পরে ওই আটটি ঘর ফিরিয়ে দিতে হবে স্কুলকে। তবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে জওয়ানদের থাকার স্থায়ী ব্যবস্থা করতে হবে রাজ্যকে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CISF Jawans Calcutta High Court school Tangra

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy