Advertisement
E-Paper

পরিবহণ কর্মীদের সামাজিক সুরক্ষার দাবিতে পথে সিটু, সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মিছিল কর্মীদের

সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে পরিবহণ কর্মীদের স্বার্থে একাধিক দাবিদাওয়া নিয়ে শুক্রবার দুপুরে শুরু হয় মিছিল। গন্তব্য ছিল লালবাজার এবং পরিবহণ দফতর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৬:৫৬
সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে পরিবহণ কর্মীদের স্বার্থে একাধিক দাবিদাওয়া নিয়ে শুক্রবার শুরু হয় মিছিল।

সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে পরিবহণ কর্মীদের স্বার্থে একাধিক দাবিদাওয়া নিয়ে শুক্রবার শুরু হয় মিছিল। — নিজস্ব চিত্র।

পরিবহণ কর্মীদের একাধিক দাবি নিয়ে পথে নামল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু (সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন)। সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে পরিবহণ কর্মীদের স্বার্থে একাধিক দাবিদাওয়া নিয়ে শুক্রবার দুপুরে শুরু হয় মিছিল। গন্তব্য ছিল লালবাজার এবং পরিবহণ দফতর। মাঝে পুলিশ আটক করলেও শেষ পর্যন্ত ডেপুটেশন দিতে দু’জায়গায় পৌঁছে যায় সিটুর দু’টি প্রতিনিথি দল।

সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়ার পর গণেশ চন্দ্র এভিনিউ ও বেন্টিঙ্ক স্ট্রিটে আটকানো হয় মিছিল। সেখান থেকে পুলিশের গাড়িতেই কয়েক জন নেতাকে নিয়ে যাওয়া হয় পরিবহণ দফতর। অন্য একটি প্রতিনিধি দল লালবাজারের দিকে এগোয়। সিটু সদস্যদের দাবি, পুলিশের অনুমতি নেওয়া ছিল। তার পরেও মিছিল করে তাঁদের গন্তব্যে পৌঁছতে দেওয়া হয়নি।

সিটুর দাবি, পরিবহণ শ্রমিকদের স্বার্থেই শুক্রবারের মিছিল। পরিবহণ কর্মীদের সব সুযোগ দিতে হবে। বাম আমলে চালু হওয়া সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা এখনও দিতে হবে। তাঁদের দাবি, ওলা, উবের বাইককের দাপটে বেসরকারি বাস, ট্যাক্সি চালক, কর্মীরা কাজ হারাচ্ছেন। সেই নিয়ে সরকার উদাসীন।

সিটু নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনাদি সাহুর কথায়, ‘‘সড়ক নিরাপত্তার নামে যে আইন, তা বাতিল করতে হবে। এর ফলে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন গাড়ি এবং বাসের চালক, কর্মীরা। সরকারি বিমার প্রিমিয়ামের অর্থ বাড়ছে। জ্বালানির দাম বাড়ছে। এই পরিস্থিতিতে যাত্রী ভাড়া বাড়াতে হবে। সব পরিবহণ কর্মীকে সামাজিক সুরক্ষা দিতে হবে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy