তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন তখন দলের রান ৩১ রানে ৪ উইকেট। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্সকে ১৫৫ রানে নিয়ে যান রিঙ্কু সিংহ। তাঁর ব্যাটে ভর করে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে মরসুমের দ্বিতীয় জয় পেয়েছে কেকেআর। কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে তিনি কী ভাবছিলেন, খেলা শেষে তা জানিয়েছেন রিঙ্কু।
শুধু অপরাজিত ৮৩ রান করা নয়, ফিল্ডিংয়ের সময় পাঁচটি ক্যাচও ধরেছেন রিঙ্কু। সুপার ওভারে জয়ের রানও এসেছে তাঁর ব্যাটেই। স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরা হয়েছেন তিনি। খেলা শেষে পুরস্কার দেওয়ার পর শুরুতেই রিঙ্কুকে হর্ষ ভোগলে প্রশ্ন করেন, “তোমাকে কি রিঙ্কু সঙ্কটমোচন বলে ডাকব? তা শুনে হাসিমুখে কেকেআরের ব্যাটার বলেন, “না না, রিঙ্কুই ঠিক আছে।”
রিঙ্কু জানিয়েছেন, শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলেন তিনি। রিঙ্কু বলেন, “বেশি কিছু ভাবিনি। শুধু জানতাম, খেলা চালিয়ে যেতে হবে। দৌড়ে রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে। তার পর শেষ দিকে রান তুলতে হবে। আমি শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম। যতটা সম্ভব রান করতে চেয়েছিলাম। তার বেশি কিছু ভাবিনি।”
শেষ ওভারে দিগ্বেশ রাঠীর বলে পর পর চারটি ছক্কা মেরেছেন রিঙ্কু। তিনি কি আগে থেকেই জানতেন, শেষ ওভারে স্পিনার বল করবেন। রিঙ্কু বলেন, “আমি জানতাম না। কিন্তু আগের ওভারে শামি ভাইয়ের বল শেষ হওয়ার পর দেখলাম স্পিনার বল করতে আসছে।”
ফিল্ডিংয়ের সময় পাঁচটি ক্যাচ ধরেছেন রিঙ্কু। তার মধ্যে একটি তো একেবারে বাউন্ডারির ধারে। খুব একটা ক্যাচ ফস্কান না তিনি। ছোট থেকেই ফিল্ডিং করতে ভালবাসেন রিঙ্কু। তিনি বলেন, “ছোট থেকেই ফিল্ডিং করতে ভাল লাগে। আমি ফিট। ফিল্ডিং উপভোগ করি।” সুপার ওভারে রভম্যান পাওয়েল একটি ক্যাচ ধরে রিঙ্কুর দিকে ছুড়ে দেন। তিনি তা ধরেও নেন। রিঙ্কু কি আগে থেকেই তৈরি ছিলেন। জবাবে তিনি বলেন, “না না, একেবারই তৈরি ছিলাম না। ভেবেছিলাম পাওয়েল ধরে নেবে। কিন্তু আমার দিকে ছুড়ে দিল। আমিও ধরে নিলাম।”
আরও পড়ুন:
টানা দ্বিতীয় ম্যাচ জিতে কেকেআর অধিনায়ক রাহানের মুখেও রিঙ্কুর প্রশংসা। তিনি বলেন, “১৬ ওভারের পর রিঙ্কু যে ইনিংস খেলল, তা অসাধারণ। ওর জন্যই লড়াই করার মতো জায়গায় যেতে পেরেছি।” রাহানে জানতেন, লখনউয়ের উইকেটে রান কম হয়। কিন্তু শুরুতে যে ব্যাটিং এতটা চাপে পড়ে যাবে, তা ভাবতে পারেননি। রাহানে বলেন, “এই মাঠে আমরা মুস্তাক আলি খেলেছি। জানি, ১৬০-১৭০ রান এই মাঠে যথেষ্ট। সেটাই করার লক্ষ্য ছিল। কিন্তু আরও একটা ম্যাচে পাওয়ার প্লে-তে অনেক বেশি উইকেট পড়ল। রিঙ্কু শেষে বাঁচিয়ে দিল।”
দলের বোলারদের প্রশংসা শোনা গিয়েছে রাহানের মুখে। এমনকি, শেষ ওভারে ১৭ রান বাঁচাতে না পারা কার্তিক ত্যাগীর প্রশংসাও করেছেন তিনি। রাহানে বলেন, “ত্যাগী, বৈভব ভাল বল করেছে। আমাদের দলের ভারতীয় বোলারেরা নজর কাড়ছে। নারাইন, বরুণ তো অসাধারণ। কিন্তু তাতে রিঙ্কুর কৃতিত্ব কম নয়।”
সুপার ওভারে নারাইনের হাতে বল তুলে দিয়েছিলেন রাহানে। তিন বলের মধ্যে লখনউয়ের দুই ব্যাটারকে আউট করে খেলা শেষ করে দেন তিনি। নারাইনই কি প্রথম পছন্দ ছিল তাঁর? রাহানে বলেন, “হ্যাঁ, ওই পরিস্থিতিতে নারাইনের থেকে ভাল কেউ হতে পারে না। ওর হাতে বল তুলে দিয়েছি। বাকিটা ও করেছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২৩:৪৮
সুপার ওভারে জয়ী কেকেআর! পাঁচ ছক্কা, পাঁচ ক্যাচে একাই নায়ক রিঙ্কু, পর পর দু’ম্যাচ জিতে আটে উঠল কলকাতা -
১৯:২২
দু’ম্যাচেই পড়ল ১৬ ক্যাচ! নতুন রোগ আইপিএলে, কেন পড়ছে এত ক্যাচ, কারণ খুঁজল আনন্দবাজার ডট কম -
১৯:১০
ব্যর্থ সঞ্জু! ঘরের মাঠে মরসুমের দ্বিতীয় হার চেন্নাইয়ের, সুদর্শনের ৮৭ রানের ইনিংসে জয়ে ফিরল শুভমনের গুজরাত -
১৯:০১
প্রথম বলেই চার রিঙ্কুর, সুপার ওভারে লখনউকে হারাল কলকাতা, কেমন হল খেলা? -
১৪:০৬
কয়েক ঘণ্টায় চার বার মালিকানা বদল আইপিএলের কমলা টুপির! কার মাথায় কতক্ষণ থাকল সবচেয়ে বেশি রান করার তাজ?