Advertisement
E-Paper

গড়িয়ার পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মহত্যা প্রেমিকের! স্ত্রীর হত্যার খবর পেয়ে বাইক ঘোরালেন স্বামী

বিউটি পার্লারের ভিতরে ঢুকে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মহত্যা করলেন প্রেমিক। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল দক্ষিণ কলকাতার গড়িয়ার তেঁতুলতলায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৪:৪১
Garia Double Death

গড়িয়ার পার্লারে রক্তারক্তি কাণ্ড! —নিজস্ব ছবি।

দিনেদুপুরে দক্ষিণ কলকাতায় খুন এবং আত্মহত্যার ঘটনা!

বিউটি পার্লারের ভিতরে ঢুকে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী প্রেমিক। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল গড়িয়ার তেঁতুলতলা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম রূপবাণী দাস। বয়স প্রায় ৫০ বছর। প্রায় ১৫ বছর ধরে রূপবাণী তেঁতুলতলার ওই বিউটি পার্লারে রূপটান শিল্পীর কাজ করেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরেও তাঁকে কর্মক্ষেত্রে বাইকে করে ছেড়ে দিয়ে যান স্বামী অনুপকুমার দাস। তার কিছু ক্ষণ পরে দুঃসংবাদ পান তিনি।

স্থানীয় সূত্রে খবর, দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ রূপবাণীর স্বামী তাঁকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে বাইক নিয়ে চলে যান। খানিক ক্ষণের মধ্যে এক যুবক পার্লারে উপস্থিত হন। তাঁর সঙ্গে পার্লারের মধ্যেই তর্কাতর্কি শুরু হয় রূপবাণীর। তার পর হামলা এবং আত্মহত্যার ঘটনা ঘটে।

১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে ফোন যায় রূপবাণীর স্বামীর কাছে। তাঁকে জানানো হয়, ওই মহিলার সঙ্গে এক যুবকের প্রচণ্ড গোলমাল হচ্ছে। মারামারিও হচ্ছে। স‌ংক্ষিপ্ত কথোপকথনের পরে বাইক নিয়ে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়েন রূপবাণীর স্বামী। সঙ্গে এক আত্মীয়কে নিয়েছিলেন তিনি। পার্লারে যখন তাঁরা পৌঁছোন, তখন রক্তে ভেসে যাচ্ছিল মেঝে। লোকজন জমে গিয়েছেন।

জোড়া মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা দু’টি দেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে, এক কাশ্মীরি যুবকের সঙ্গে রূপবাণীর প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের টানাপড়েন থেকেই মঙ্গলবারের এই কাণ্ড। অন্য দিকে, প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলাকে কুপিয়ে খুন করার পর অভিযুক্ত নিজের গলায় ধারালো অস্ত্র চালান। দু’জনেই লুটিয়ে পড়েন পার্লারের মেঝেতে।

স্বাভাবিক ভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গড়িয়া এলাকায়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দেহ দু’টি পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য।

Crime Extra Marital Affair Murder Suicide
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy