Advertisement
E-Paper

Kolkata Metro: চলবে রক্ষণাবেক্ষণের কাজ, কবি সুভাষের আপ প্ল্যাটফর্ম বন্ধ থাকবে রবিবার

মেট্রো রেল কর্তৃপক্ষ জানান, মেট্রোর সংখ্যা কমানো হচ্ছে না। দিনের প্রথম পাঁচটি দক্ষিণেশ্বরমুখী মেট্রো আপ প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৯:০১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য রবিবার কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্যাটফর্ম বন্ধ থাকবে। তাই ওই দিন কবি সুভাষ মেট্রো স্টেশনের ডাউন প্ল্যাটফর্ম থেকেই সমস্ত মেট্রো ছাড়বে এবং এসে পৌঁছবেও ডাউন প্ল্যাটফর্মে। সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।

রবিবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা মেট্রো রেলওয়ের তরফে এই তথ্য জানানো হয়। তবে মেট্রোর সংখ্যা কমানো হচ্ছে না বলে আশ্বস্ত করেছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের তরফে আরও জানানো হয়েছে, দিনের প্রথম পাঁচটি দক্ষিণেশ্বরমুখী মেট্রো আপ প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে।

অসুবিধার জন্য যাত্রীদের কাছে আগাম ক্ষমাপ্রার্থনা করে, প্রত্যেকের সহযোগিতা কামনা করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

Kolkata Metro Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy