Advertisement
E-Paper

বান্ধবীকে জোর করে আটকে রেখে শ্লীলতাহানি! কলকাতার নেটপ্রভাবীর বিরুদ্ধে এফআইআর, কী কী অভিযোগ

বেহালার বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, বান্ধবীকে নিজের বাড়িতে আটকে রেখে তাঁর শ্লীলতাহানি করেছেন তিনি। শারীরিক ভাবে তাঁকে নিগ্রহও করেছেন। পুলিশ এফআইআর রুজু করে তদন্ত চালাচ্ছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৩
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি বাধা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি বাধা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বান্ধবীকে জোর করে আটকে রেখে শ্লীলতাহানির অভিযোগ উঠল কলকাতার এক জনপ্রিয় নেটপ্রভাবীর বিরুদ্ধে। সমাজমাধ্যমে তাঁর অনেক অনুগামী (ফলোয়ার) রয়েছেন। অভিযোগ, ২২ বছরের এক তরুণীকে প্রায় ২০ ঘণ্টা নিজের বাড়িতে জোর করে আটকে রাখেন তিনি। এই সময়ে তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয় এবং ভয় দেখানো হয়। পরে ওই তরুণী থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত বেহালার বাসিন্দা। অভিযোগকারী তরুণী তাঁর বান্ধবী। গত ২ ফেব্রুয়ারি বন্ধুত্বের সূত্রেই তিনি নেটপ্রভাবী যুবকের বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, সে দিন রাত সা়ড়ে ৯টা থেকে পরের দিন অর্থাৎ, ৩ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত তাঁকে নিজের বাড়িতেই অন্যায় ভাবে আটকে রাখেন যুবক। এই সময়ের মধ্যে তরুণীকে মারধর করা হয়। ঘুষি মারার অভিযোগও তুলেছেন তিনি। পুলিশকে তরুণী জানিয়েছেন, তাঁকে অশালীন ভাবে স্পর্শ করা হয়েছে এবং তাঁর পোশাক ধরে টানাটানি করা হয়েছে। কোনও একটি বিষয়ে তাঁদের মধ্যে বচসা চলছিল। সে বিষয়ে তরুণীকে ভয়ও দেখান অভিযুক্ত।

বুধবার বেহালা থানায় তরুণী ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার ১২৭ (২), ১১৫ (২), ৭৪ এবং ৩৫১ (২) ধারায় তাঁর বিরুদ্ধে পুলিশ এফআইআর রুজু করেছে। তদন্ত চলছে।

অভিযুক্ত নেটপ্রভাবীর জনপ্রিয়তা রয়েছে ফেসবুকে। সেখানে তাঁর ফলোয়ারের সংখ্যা ৩২ হাজার। ইস্টাগ্রামেও হাজারের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে তাঁরা নিন্দায় সরব হয়েছেন। সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকে। এখনও পর্যন্ত অভিযুক্তের কোনও বক্তব্য প্রকাশ্যে আসেনি।

Kolkata Crime Molestation Case Behala Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy