Advertisement
E-Paper

কলকাতায় ফের অগ্নিকাণ্ড! আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ের পাঁচতলায় আগুন, দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

পুলিশ সূত্রে খবর, সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, একটি স্টোরেজ রুমে আগুন লেগেছিল। তবে এই ঘটনায় কেউ আহত হননি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৯
ঘটনাস্থলে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত।

ঘটনাস্থলে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড। এ বার ঘটনাস্থল আলিপুর। সেখানে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন লাগে ট্রেজারি বিল্ডিংয়ে। জানা গিয়েছে, বহুতল ওই ভবনের পাঁচতলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পুলিশ সূত্রে খবর, সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, একটি স্টোরেজ রুমে আগুন লেগেছিল। তবে এই ঘটনায় কেউ আহত হননি। কারও প্রাণহানিও হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের পাঁচতলায় ধোঁয়া দেখতে পান কয়েক জন । তার পরই আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেজারি বিল্ডিংয়ে। খবর দেওয়া হয় দমকলে। দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নেবানোর কাজ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করায় তা অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি। না হলে অনেক বড় বিপদ ঘটতে পারত বলে দাবি তাঁদের। কী থেকে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। দমকল খতিয়ে দেখছে।

দিন কয়েক আগেও কলকাতায় পর পর কয়েকটি অগ্নিকাণ্ড ঘটে। বড়বাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং নিউটাউনে কয়েক দিনের ব্যবধানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বার আলিপুরের ট্রেজারি ভবনে আগুন লাগল।

Alipore
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy