মেট্রোয় ঝাঁপ দিয়ে এক তরুণীর মৃত্য়ুর ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করেছে চারু মার্কেট থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাতুল রায়। তাঁকে সোমবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
রবিবার শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল একটি মেট্রো। বেলা পৌনে ১১টা নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে চলন্ত ওই মেট্রোর সামনে এক মহিলা ঝাঁপ দেন। ট্রেন থামিয়ে তাঁকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। পরে জানা যায়, ওই মহিলার নাম জয়শ্রী দাস রায় (৩৪)। তাঁর বাড়ি গল্ফ গ্রিন থানা এলাকার বিজয়গড়ে।
পুলিশ জানিয়েছে, ওই রাতেই মৃতার মায়ের তরফে তাঁর মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা এবং অত্যাচারের অভিযোগ দায়ের করাহয়। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগআনা হয় জয়শ্রীর স্বামী রাতুলের বিরুদ্ধে। পুলিশের কাছে দায়েরকরা অভিযোগে মৃতার মা জানিয়েছেন, ২০১৯ সালে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা জয়শ্রীর উপর নির্যাতন চালাতেন। তাঁরাই তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। এর পরেই পুলিশ জয়শ্রীর স্বামীকেগ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর বাড়ির অন্য সদস্যদের কী ভূমিকা ছিল, তা খোঁজ করেদেখা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)