শহরের নেতাজিনগরের বিদ্যাসাগর কলোনির একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতের নাম বকুল অধিকারী(৭২)।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে ওই বাড়িতে। আগুন দেখামাত্রই স্থানীয়রা দমকলে খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী ভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ‘দুয়ারে কাউন্সিলর’ প্রকল্পের কাজ করছিলাম। হঠাৎ শুনতে পাই, ‘আগুন, আগুন’ বলে চিৎকার। আমাদের ছেলেদের বললাম জল ঢালতে। পুলিশ এবং দমকলকে ফোন করা হয়।” তিনি আরও জানান, পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে মহিলার দগ্ধ দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, মহিলা বাড়িতে একাই ছিলেন।