Advertisement
E-Paper

পর্ণশ্রীতে পড়ে মৃত প্রাক্তন সেনাকর্মী

সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তমাল ঘোষ (৫৪)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ০২:১৭
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তমাল ঘোষ (৫৪)। তাঁর বাড়ি পর্ণশ্রী থানা এলাকায়। তিনি প্রাক্তন সেনাকর্মী।

পুলিশ সূত্রের খবর, শনিবার রাত সওয়া ১টা নাগাদ বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল থেকে পুলিশের কাছে খবর আসে জখম এক ব্যক্তিকে সেখানে আনা হয়েছিল। তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছেন। মৃতের দেহে আঘাত রয়েছে।

এর পরেই পর্ণশ্রী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, তমালবাবু ওই দিন রাত সাড়ে ৮টা নাগাদ পরিবারের সঙ্গে পর্ণশ্রী পল্লিতে এক বন্ধুর ফ্ল্যাটে যান। সেখানে পিকনিক ছিল। পাঁচতলার ছাদে সেই পিকনিক চলাকালীন তমালবাবু প্রচুর মদ্যপান করেছিলেন। রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ তিনি শৌচালয়ে যাবেন বলে নীচে নামতে যান। তখনই পা পিছলে গিয়ে সিঁড়ি দিয়ে নীচে গড়িয়ে পড়েন তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা লোকজনের দাবি, ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে তাঁরা দেখেন, নীচের তলায় সিঁড়ির কাছে তমালবাবু পড়ে রয়েছেন। তমালবাবুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

তদন্তে জানা গিয়েছে, তমালবাবু নিয়মিত মদ্যপান করতেন। শনিবার পিকনিক থাকায় সম্ভবত বেশি মদ্যপান করে বেসামাল হয়ে যান। সে কারণেই শরীরে ভারসাম্য হারিয়ে পড়ে যান। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর উল্লেখ করে দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে।

Death Former Military Staff
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy