Advertisement
E-Paper

লরির চাকায় পিষে মৃত্যু

রাস্তা পার হওয়ার সময়ে লরির চাকায় পিষে মৃত্যু হল এক তরুণীর। শনিবার রাতে ঘটনাটি ঘটে তপসিয়া কানেক্টরে। পুলিশ জানায়, মৃতার নাম নীলু বেগম (৩২)। বাড়ি তপসিয়ায়।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০২:২৭

রাস্তা পার হওয়ার সময়ে লরির চাকায় পিষে মৃত্যু হল এক তরুণীর। শনিবার রাতে ঘটনাটি ঘটে তপসিয়া কানেক্টরে। পুলিশ জানায়, মৃতার নাম নীলু বেগম (৩২)। বাড়ি তপসিয়ায়। পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে এক আত্মীয়ের সঙ্গে ই এম বাইপাস পার হচ্ছিলেন নীলু। সেই সময়ে সায়েন্স সিটির দিক থেকে আসা একটি লরি তাঁকে ধাক্কা মারে। কর্তব্যরত পুলিশকর্মী তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। লরির চালক পলাতক।

Girl Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy