Advertisement
E-Paper

Foreign Gold in Burrabazar: বড়বাজারে বড় কাণ্ড! উদ্ধার সাড়ে চার কোটি টাকার ‘বিদেশি’ সোনা

গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজারের একটি দোকানে অভিযান চালান শুল্ক দফতরের আধিকারিকরা। সন্ধান চালিয়ে মেলে ৯,০২০.৪৬ গ্রামের সোনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১০:৫৪
সাড়ে চার কোটি টাকার সোনা উদ্ধার।

সাড়ে চার কোটি টাকার সোনা উদ্ধার। নিজস্ব চিত্র।

বিদেশ থেকে অবৈধ ভাবে আনা সোনা উদ্ধার হল বড়বাজারে। বুধবার বড়বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে সাড়ে চার কোটি টাকা মূল্যের অবৈধ সোনা উদ্ধার করলেন শুল্ক দফতরের আধিকারিকরা। কে বা কারা এই পাচার-কাণ্ডের সঙ্গে যুক্ত, কোথা থেকেই বা এল এত সোনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজারের একটি দোকানে অভিযান চালান শুল্ক দফতরের আধিকারিকরা। সন্ধান চালিয়ে মেলে ৯,০২০.৪৬ গ্রামের সোনা। এই সোনার বাজারমূল্য ৪ কোটি ৫১ লক্ষ টাকা বলে জানিয়েছেন আধিকারিকরা। তাঁরা জানান, এই সোনা নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে। কোথা থেকে এই সোনা এল এ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আধিকারিকদের অনুমান, বড় কোনও পাচারচক্র এই কাণ্ডে যুক্ত থাকতে পারে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

gold Customs Burrabazar Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy