Advertisement
E-Paper

আলোর মধ্যে মিলল সোনা

নিত্যদিন নতুন নতুন পন্থা নেওয়া হচ্ছে সোনা পাচারের জন্য। কখনও ট্রলি ব্যাগে খাপ তৈরি করে, কখনও পেটের ভিতরে, কখনও শরীরে লুকিয়ে। শুক্রবার দুবাই থেকে আসা এক যুবক সোনা লুকিয়ে এনেছিলেন আলোর ভিতরে। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, যেমন নাটকের মঞ্চে ব্যবহার করা হয়, সে রকম আলো ছিল তাঁর সঙ্গে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০০:১৪

নিত্যদিন নতুন নতুন পন্থা নেওয়া হচ্ছে সোনা পাচারের জন্য। কখনও ট্রলি ব্যাগে খাপ তৈরি করে, কখনও পেটের ভিতরে, কখনও শরীরে লুকিয়ে। শুক্রবার দুবাই থেকে আসা এক যুবক সোনা লুকিয়ে এনেছিলেন আলোর ভিতরে। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, যেমন নাটকের মঞ্চে ব্যবহার করা হয়, সে রকম আলো ছিল তাঁর সঙ্গে। সেই আলো তাড়াতাড়ি গরম হয়ে যায় বলে তার পিছনে ছোট পাখা ও ট্রান্সফর্মার লাগানো থাকে। সেই ট্রান্সফর্মারে পরপর ৪৫টি পাত লাগানো ছিল। শুল্ক অফিসারের দেখেন, সব পাতগুলিই সোনার। সব মিলিয়ে আড়াই কেজি ওই সোনার বাজারদর ৬৭ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। শুল্ক দফতর সূত্রে খবর, গ্রেফতার হয়েছেন সাবাদ ইয়াকুব নামে কেরলের ওই যুবক।

gold trafficker arrested two and half kilo gold kolkata airport kolkata airport gol trafficking
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy