Advertisement
E-Paper

পড়ে জখম রাজ্যপাল

মঞ্চে উঠতে গিয়ে পড়ে গেলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রবিবার গোর্কি সদনে একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাজ্যপাল। সেখানেই মঞ্চের উপরে মাইক্রোফোনের তার পায়ে জড়িয়ে গেলে পড়ে যান তিনি। রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা গিয়ে তাঁকে তোলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ০০:০১
অঘটন: রাজ্যপালকে তুলতে ব্যস্ত রক্ষীরা। রবিবার। নিজস্ব চিত্র

অঘটন: রাজ্যপালকে তুলতে ব্যস্ত রক্ষীরা। রবিবার। নিজস্ব চিত্র

মঞ্চে উঠতে গিয়ে পড়ে গেলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রবিবার গোর্কি সদনে একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাজ্যপাল। সেখানেই মঞ্চের উপরে মাইক্রোফোনের তার পায়ে জড়িয়ে গেলে পড়ে যান তিনি। রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা গিয়ে তাঁকে তোলেন।

রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের ডান চোখের উপরে আঘাত লেগেছে। ঘটনার পরে মিনিট পাঁচেক প্রাথমিক চিকিৎসা হয়। পুরো অনুষ্ঠানে ছিলেন তিনি। ১৫ মিনিট বক্তৃতাও করেন। অনুষ্ঠান শেষে রাজ্যপাল একটি বেসরকারি হাসপাতালে যান। হাসপাতালের তরফে প্রদীপ টন্ডন জানান, রাজ্যপালের সিটি স্ক্যান ও রক্তচাপ মাপা হয়েছে। পরীক্ষা হয়েছে চোখের। হাসপাতালে মিনিট দশেক থেকে তিনি রাজভবন রওনা দেন। রাজ্যপালের আঘাত আপাত ভাবে গুরুতর না হলেও একটি প্রশ্ন সামনে আসছে। তা হল, তাঁর চলার পথে এ ভাবে তার পড়ে আছে, তা কি নিরাপত্তারক্ষীদের নজরে পড়েনি?

Keshari Nath Tripathi Governor Injured
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy