Advertisement
E-Paper

Garfa: প্রথম পক্ষের সন্তানকে নিয়ে অশান্তি! গরফায় উদ্ধার মহিলা ব্যাঙ্ককর্মীর ঝুলন্ত দেহ

একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সেই সুইসাইড নোটে তিনি দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৬:৫৮
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গরফা গীতাঞ্জলি পার্কে এক মহিলা ব্যাঙ্ককর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল সোমবার। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সেই সুইসাইড নোটে তিনি দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। পুলিশ ওই মহিলার স্বামীকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম লিজা (৩৬)। লিজার প্রথম পক্ষের ছেলেকে নিয়েই দু’জনের মধ্যে অশান্তি ছিল। ছেলের সঙ্গে দেখাসাক্ষাৎ পছন্দ করতেন না তাঁর বর্তমান স্বামী। এই নিয়ে দু’জনের মধ্যে নিয়মিত অশান্তি হতো।

একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করতেন লিজা। প্রথম পক্ষের স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর তিনি আবারও বিয়ে করেন। লিজার প্রথম পক্ষের ছেলে ভিন রাজ্যে থাকে। মাঝে মাঝে সে দেখা করতে আসত মায়ের সঙ্গে। এই বিষয়টি কিছুতেই মেনে নিতে পারতেন না তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী। সুইসাইড নোটে এই অশান্তির কথা লিখেছেন লিজা।

রবিবার রাতে দু’জনের মধ্যে এই নিয়ে চরম অশান্তি হয়। সোমবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Suicide
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy