Advertisement
E-Paper

স্ত্রী-কন্যার মৃত্যুতে ধৃত স্বামী

বুধবার সন্ধ্যায় ব্যারাকপুর সদর বাজারের গোলামমহল এলাকায় ভাড়াবাড়ির দরজা ভেঙে পুলিশ পরভিনের দেহ উদ্ধার করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২০ ০৩:৩৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ব্যারাকপুরে চার বছরের কন্যাসন্তান-সহ এক মহিলার ত্যুর ঘটনায় গ্রেফতার করা হল স্বামীকে। ধৃতের নাম ইমরান খান।

ব্যারাকপুর থানার পুলিশ জানিয়েছে, ইমরান তার স্ত্রী পরভিন খানকে (২৬) নিয়মিত মারধর করত। পুলিশের ধারণা, তার জেরেই মেয়েকে খুন করে আত্মঘাতী হন পরভিন।

বুধবার সন্ধ্যায় ব্যারাকপুর সদর বাজারের গোলামমহল এলাকায় ভাড়াবাড়ির দরজা ভেঙে পুলিশ পরভিনের দেহ উদ্ধার করে। ওই ঘরেই বিছানার এক পাশে পড়েছিল তাঁর মেয়ে ইভানার দেহ।

স্থানীয় সূত্রের খবর, চার বছর ধরে ওই বাড়িটিতে সপরিবার বাস করছিল একটি বেসরকারি সংস্থার কর্মী ইমরান। বুধবার সকাল থেকে ওই পরিবারের কাউকে বাইরে দেখা যায়নি। প্রতিবেশীরা বারবার ইমরানকে ফোন করলেও সাড়া মেলেনি। পরে দরজার ফাঁক দিয়ে পড়শিরা পরভিনকে ঝুলন্ত অবস্থায় দেখেন। এর পরেই পুলিশের কাছে খবর যায়।

ব্যারাকপুর থানার পুলিশ জানিয়েছে, রাতেই ইমরানকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় ইমরান জানায়, সে খুন করেনি। তবে মদ খেয়ে স্ত্রীকে প্রায়ই মারধর করার কথা স্বীকার করে। এর আগেও এক বার পরভিন মেয়েকে মেরে আত্মহত্যার চেষ্টা

করেছিলেন বলেও জানায় ইমরান। আরও জানা যায়, মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় ইমরানের। পরদিন সকালে সে বাড়ি থেকে পালিয়ে যায়। এর পরেই স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।

Death Arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy