বিকাশ ভবনে চাকরিহারাদের বিক্ষোভের মাঝে পাঁচিল থেকে ঝাঁপ দিলেন এক মহিলা। তিনি শিক্ষা দফতরেরই কর্মী। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ শুরু হলে তিনি সেখানে আটকে পড়েন। দীর্ঘ ক্ষণ আটক থাকার পর বাড়ি ফেরার অন্য উপায় না-দেখে তিনি পিছনের দিকের পাঁচিলে উঠে সেখান থেকে ঝাঁপ দেন বলে অভিযোগ। তার পর ওই মহিলা বাড়ি চলে গিয়েছেন। শিক্ষা দফতর সূত্রে খবর, মহিলার নাম টুম্পা মুখোপাধ্যায়। তিনি সুস্থ আছেন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ সদস্যেরা। সেইমতো নির্দিষ্ট সময়ের পর থেকে জমায়েত শুরু হয়। বিকাশ ভবনের শতাধিক কর্মী ভিতরে আটকে পড়েছেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে আশ্বাস না-দিলে তাঁরা অবস্থান থেকে নড়বেন না। কর্মীদেরও বাইরে বেরোতে দেওয়া হবে না। যদিও তাঁদের খাবার আটকানো হবে না বলে জানিয়েছেন তাঁরা।
চাকরিহারাদের বিক্ষোভে সকাল থেকে দফায় দফায় অশান্তি হয়েছে বিকাশ ভবনের সামনে। অভিযোগ, এক পর্যায়ে মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীদের একাংশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করলে উত্তেজনা আরও বাড়ে। সব্যসাচীর গাড়ির সামনে অনেকে শুয়ে পড়েছিলেন। তাঁকে ধাক্কা মারা হয়েছে বলেও অভিযোগ। সব্যসাচী জানান, তিনি নিজের কাজে এসেছিলেন। কিন্তু বিকাশ ভবনে ঢুকতে তাঁকে বাধা দেওয়া হয়েছে। বিকেলে চাকরিহারারা সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। জানান, তাঁরা নতুন করে পরীক্ষায় বসতে রাজি নন। রাজ্য সরকারকে তা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী দেখা করে আশ্বাস না-দিলে তাঁরা অবস্থান তুলবেন না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। বলল, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই।
- এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাই কোর্ট এই সংক্রান্ত শুনানির পর ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল।
- রাজ্যের ২৬ হাজার চাকরি (আদতে ২৫,৭৫২) বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।
-
৭,২৯৩ জন দাগিরই পুরো তালিকা প্রকাশ করতে হবে! গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় এসএসসি-কে নির্দেশ হাই কোর্টের
-
নিয়োগ প্রক্রিয়া থেকে ‘দাগিদের’ বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্য এবং এসএসসি
-
নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন এসএসসির, জেনারেলের মতোই আবেদন করতে হবে ওবিসিদের
-
আদালত অবমাননার আশঙ্কা, তাই নির্দেশ মতো পরীক্ষার বিজ্ঞপ্তি আইনি লড়াই চলবে, বললেন মমতা
-
উত্তরপত্রে কারচুপি থাকলে পরীক্ষায় বসতে পারবেন না, ‘অযোগ্য’দের আর্জি খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট