Advertisement
E-Paper

ব্যবসায়ীর থেকে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের আরও এক কনস্টেবল

পুলিশ সূত্রে খবর, ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার কনস্টেবল দেবাশিস দাসকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই অভিযোগে আরও এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ২২:০২
মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা।

মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। প্রতীকী ছবি।

মাস দুয়েক আগে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের আরও এক কনস্টেবল। অভিযোগ, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ওই অভিযুক্ত আর এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেন। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা।

পুলিশ সূত্রে খবর, ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার কনস্টেবল দেবাশিস দাসকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই অভিযোগে আরও এক কনস্টেবলকেও গ্রেফতার করা হয়েছিল।

পুলিশের কাছে ওই ব্যবসায়ীর অভিযোগ, গত অগস্টে মধ্য কলকাতার তালতলা এলাকায় ব্যাঙ্কে টাকা জমা দিতে যাচ্ছিলেন তিনি। সে সময় তল্লাশির অজুহাতে তাঁর কাছ থেকে প্রায় ১ কোটি টাকা ছিনিয়ে নেন ওই দু’জন কনস্টেবল।

Crime Taltala Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy