E-Paper

উদ্বোধনে প্রধানমন্ত্রী, দিল্লিতে শুরু হচ্ছে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’

সোমবার থেকে নয়াদিল্লিতে এআই নিয়ে আলোচনায় শুরু হবে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রবিবার তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণনের বক্তব্য, এআই-এর সুফল যেন সমাজের সর্বস্তরে ব্যবহার করা যায়, দেখতে হবে সেই বিষয়টি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০১

—প্রতীকী চিত্র।

তথ্যপ্রযুক্তি শিল্পের ব্যবসা, কর্মসংস্থানের উপরে কৃত্রিম মেধার (এআই) প্রভাব নিয়ে দুশ্চিন্তা বিভিন্ন মহলে। এই আবহেই কাল, সোমবার থেকে নয়াদিল্লিতে এআই নিয়ে আলোচনায় শুরু হবে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রবিবার তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণনের বক্তব্য, এআই-এর সুফল যেন সমাজের সর্বস্তরে ব্যবহার করা যায়, দেখতে হবে সেই বিষয়টি। একই বার্তা দেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস-ও। সম্মেলনের মুখে ওপেন-এআইয়ের সহযোগিতায় ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকনমিক রিলেশন্স-এর করা সমীক্ষা জানাচ্ছে, এআই-এ জোর দিয়ে ভারতে কাজের বাজারে নীচু তলার পদে নিয়োগ কমিয়েছে সংস্থাগুলি। প্রায় ৬৩% সংস্থা জানিয়েছে, শুধুমাত্র কৃত্রিম মেধার মতো প্রযুক্তিতে দক্ষ কর্মীদের নিয়োগ করার কথা। ওপেন-এআইয়ের প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের দাবি, কৃত্রিম মেধার মতো প্রযুক্তিতে এগোনোর সব রকম রসদ মজুত ভারতে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Artificial Intelligence PM Narendra Modi

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy