Advertisement
E-Paper

ঘরে তৈরি লিপ বামেই গোলাপি হবে ঠোঁট, রাসায়নিক ছাড়া লিপ গ্লস ও লিপ বাম তৈরির কিছু পদ্ধতি রইল

লিপ বাম যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তবে দোকানের রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহার করবেন কেন? রইল তেমনই ঘরোয়া লিপ বাম ও গ্লস বানানোর খুঁটিনাটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৮:১১
লিপ বাম ও লিপ গ্লস বানিয়ে নেওয়া যায় বাড়িতেই, রইল সহজ কিছু পদ্ধতি।

লিপ বাম ও লিপ গ্লস বানিয়ে নেওয়া যায় বাড়িতেই, রইল সহজ কিছু পদ্ধতি। ছবি: এআই সহায়তায় প্রণীত।

ঠোঁট শুষ্ক হয়ে যাচ্ছে। ফেটে যাচ্ছে? শুধু শীত নয়, গ্রীষ্মেও এমন হয়। তার উপর তো দাগ-ছোপের সমস্যা লেগেই থাকে। সে ক্ষেত্রে ঠোঁটে সাধারণ কোনও বাম না লাগিয়ে তাতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কোনও লিপ বাম বা লিপ গ্লস লাগালে সমস্যার সমাধান হতে পারে। তাতে দাগ দূর হবে। সঙ্গে যাবে ঠোঁটের শুষ্ক ভাবও। কিন্তু বাজারে যে সব লিপ বাম পাওয়া যায় সেগুলিতে রাসায়নিক মেশানো থাকে। কারণ যতই প্রাকৃতিক উপাদানে তৈরি হোক, তাকে দীর্ঘ দিন ভাল রাখার জন্য প্রিজ়ারভেটিভ দরকার। কিন্তু লিপ বাম বা গ্লস যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তা হলে সেটি সম্পূর্ণ ভাবে রাসায়নিকমুক্ত হবে এবং ঠোঁটের জন্যও ভাল হবে।

বাড়িতে কী ভাবে বানাবেন লিপ বাম ও গ্লস?

বিটের লিপ বাম

লিপস্টিক ছাড়াই ঠোঁটে হালকা লালচে বা গোলাপি আভা চাইলে বিট দিয়ে লিপ বাম বানিয়ে নিতে পারেন। এর জন্য দরকার ১ চামচ বিটের রস, ১ চামচ মোম এবং এক চামচ নারকেল তেল। মোম ও নারকেল তেল গরম করে তাতে বিটের রস মিশিয়ে নিন। এ বার ছোট কৌটোয় ঢেলে ফ্রিজে রেখে দিন। জমে গেলেই তৈরি হয়ে যাবে লিপ বাম।

নারকেল তেল ও মধুর লিপ গ্লস

১ চামচ শিয়া বাটার ও ১ চামচ নারকেল তেল একসঙ্গে হালকা গরম করে গলিয়ে নিন। নামিয়ে তাতে মধু মিশিয়ে খুব দ্রুত নাড়তে থাকুন যত ক্ষণ না মিশ্রণটি ঘন হচ্ছে। এটি ঠোঁটে লাগালে চকচকে ভাব আসবে। ঠোঁট নরম হবে ও ঠোঁট ফাটাও বন্ধ হবে।

ল্যাভেন্ডার লিপ বাম

৪ টেবিল চামচ আমন্ড অয়েল, ১ টেবিল চামচ মোম, ১ টেবিল চামচ মধু, ১/৪ চা চামচ ভিটামিন ই অয়েল, তিন ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, ১ চা চামচ কোকো পাউডার নিয়ে নিন। তেল, মোম ও মধু একসঙ্গে গরম করতে দিন। ঈষদুষ্ণ হলে আঁচ থেকে সরিয়ে তার মধ্যে ল্যাভেন্ডার অয়েল, ভিটামিন ই তেল, কোকো পাউডার মিশিয়ে একটি পাত্রে ভরে বরফ ভর্তি পাত্রের মধ্যে রেখে জমিয়ে নিন।

Lip Balm Lip Gloss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy