Advertisement
E-Paper

মমতা, অভিষেককে সব সমাজমাধ্যমে ‘আনফলো’ করে দিল কলকাতা পুলিশ! মোদীর সঙ্গে ‘ফলো’ করা শুরু শাহকেও

এখন মোট ৪২টি অ্যাকাউন্ট ‘ফলো’ করছে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্ট। সেই তালিকায় রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর দফতরের অ্যাকাউন্ট।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১১:৫৪
(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। — ফাইল চিত্র।

কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্টে ‘ফলো’ (অনুসরণ) করার ক্ষেত্রে রদবদল! পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পূর্বতন শাসকদল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ফলো’ করা বন্ধ করে দিল তারা। কলকাতা পুলিশের সরকারি অ্যাকাউন্ট যাঁদের ‘ফলো’ করছে, সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর কার্যালয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর দফতরকেও ‘ফলো’ করছে কলকাতা পুলিশের এক্স অ্যাকাউন্ট।

গত সোমবার, ৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে। ২০৭টি আসনে জয়ী হয়েছে বিজেপি। শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন শুভেন্দু। সেই আবহে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্টে প্রকাশ্যে এল। এখন মোট ৪২টি অ্যাকাউন্ট ‘ফলো’ করছে কলকাতা পুলিশের সরকারি অ্যাকাউন্ট। সেই তালিকায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁদের দফতরের অ্যাকাউন্টও রয়েছে।

অন্য দিকে, মমতার এক্স হ্যান্ডল এবং ফেসবুক পেজে ৯ মে বেলা ১২টা পর্যন্ত দেখা যাচ্ছে, তাঁর পরিচয়, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

ফলঘোষণার পরের দিন, মঙ্গলবার মমতার বাড়ির দিকে যাওয়ার গলির মুখে ‘সিজ়ারস ব্যারিকেড’ তুলে নেয় পুলিশ। তার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীর বাড়ির দিকে রাস্তায় এগোনোর ক্ষেত্রে কড়াকড়ি ছিল। পরিচয় জানতে চাওয়া হত। কী কাজ, কার সঙ্গে দেখা করবেন, এমন নানা প্রশ্ন করতেন মুখ্যমন্ত্রীর পাড়ার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। এমনকি, মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদেরও বাড়ি থেকে বার হওয়ার সময় পকেটে কিংবা ব্যাগে আধার কার্ড নিতে হত। পরে লালবাজার থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বিদায়ী মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বাড়তি কোনও নিরাপত্তা থাকবে না। তবে সূত্রের খবর, এক জন ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী হিসাবে প্রোটোকল অনুযায়ী যতটা নিরাপত্তা পাওয়ার কথা, সেই পরিমাণ নিরাপত্তা পাবেন মমতা।

অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকেও সরে যায় পুলিশি প্রহরা। তাঁর বাড়ি শান্তিনিকেতন থেকে সরিয়ে ফেলা হয় পুলিশের স্ক্যানার। পুলিশি নিরাপত্তা সংক্রান্ত যে সব সামগ্রী ছিল অভিষেকের বাড়িতে, সে সবও ফাঁকা করে দেওয়া হয়। এ বার কলকাতা পুলিশের সরকারি সমাজমাধ্যমে অ্যাকাউন্ট থেকে ‘আন ফলো’ করা হল মমতা-অভিষেককে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy