Advertisement
E-Paper

suicide: ছাদ থেকে ‘ঝাঁপ’, মৃত্যু মহিলার

আবাসনের বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, করোনা সংক্রমণ শুরুর আগে ললিতা নিয়মিত আসতেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ০৬:৫৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চারতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকার নন্দন রোডের একটি আবাসনে। মৃতার নাম ললিতা চৌধুরী (৪৮)। পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা।

পুলিশ জানিয়েছে, হরিদেবপুরের বাসিন্দা পেশায় ধোপা ওই মহিলা প্রায় দেড় বছর পরে ওই আবাসনে এসেছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্বামী। আবাসনের বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, করোনা সংক্রমণ শুরুর আগে ললিতা নিয়মিত আসতেন। এ দিন যখন ঘটনাটি ঘটে, সেই সময়ে রাস্তার একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন ললিতার স্বামী। আচমকা ওই আবাসনের ছাদ থেকে ভারী কিছু পড়ার আওয়াজ শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। ললিতাকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

ওই আবাসনের এক রক্ষী চৈতন্য গড়াই জানান, এ দিন কারও সঙ্গে দেখা করতে যাওয়ার নাম করে উপরে উঠেছিলেন ললিতা। তাঁর পাঁচ মিনিটের মধ্যে আওয়াজ পেয়ে ছুটে এসে চৈতন্যবাবু দেখেন, রাস্তায় রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে রয়েছেন।

ললিতার স্বামী পুলিশকে জানিয়েছেন, তাঁর স্ত্রী দীর্ঘদিন অবসাদে ভুগছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অবসাদের জেরে তিনি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy