দোলযাত্রায় অশান্তি এড়াতে প্রতিবছর কড়া পদক্ষেপ নেয় কলকাতা পুলিশ। এই বছরও তাঁর ব্যতিক্রম হয়নি। দোলের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তার জন্য বহু পুলিশ পিকেট ছিল শহরে।
দোলের দিন অভব্য আচরণ এবং মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে মঙ্গলবার ৩৩০ জন এবং বুধবার ২৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থাৎ দু'দিনে ৬০৭ জন গ্রেফতার হয়েছেন, বলছে পুলিশের রিপোর্ট।
আরও পড়ুন:
দোলের দিন অপ্রীতিকর ঘটনা এড়ানো সার্বিক নিরাপত্তার জন্য বিভিন্ন এলাকায় গুরুত্ব বুঝে ছোট-বড় মিলিয়ে ৩৯৮টি পুলিশ পিকেট ছিল শহরে। এর পাশাপাশি নজরদারির জন্য মোটর বাইক এবং পিসিআর ভ্যানে ছিলেন পুলিশকর্মী ও আধিকারিকেরা। দোলের দিন মত্ত এবং বেপরোয়া চালকদের দৌরাত্ম্যের জেরে শহরে একাধিক বড় দুর্ঘটনার উদাহরণ রয়েছে গত কয়েক বছরে। এ বছর এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি, একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল লালবাজার।