Advertisement
E-Paper

মেয়ো রোডে বাস দুর্ঘটনায় মৃত্যু এক কিশোর-সহ দু’জনের, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আরও এক

দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের দাবি, ফাঁকা রাস্তা পেয়ে বাসটি গতি বাড়িয়ে দিয়েছিল। সেই সময় সামনে চলে আসে বাইক। বাঁচাতে গিয়ে উল্টে যায় বাস। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৯:০৭
image of the accident site

মেয়ো রোডে বাস উল্টে মৃত্যু দু’জনের। — নিজস্ব চিত্র।

কলকাতার মেয়ো রোডে বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোর-সহ দু’জনের। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি আরও একজন।

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দুর্ঘটনার খবর পেয়ে আসেন এসএসকেএমে। আহতদের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি। অরূপ জানিয়েছেন, দু’জনের মৃত্যু হয়েছে। সাত জনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার, ধর্মতলার মেয়ো রোডে বাইককে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় যাত্রিবোঝাই একটি মিনি বাস। বাসটি মেটিয়াবুরুজ থেকে হাওড়া যাচ্ছিল। এমন ভাবে রাস্তার উপর উল্টে যায় যে, ভিতরে আটকে পড়া যাত্রীরা বেরোতে পারছিলেন না। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। তার পরেও একজন যাত্রী বাসের ভিতরেই আটকে পড়েছিলেন। বাসের সামনের দিক এবং পিছনের দিকের কাচ ভেঙে তাঁকে উদ্ধার করে পুলিশ। বাসের আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয় এসএসকেএমের ট্রমা কেয়ারে।

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল ৪টে ৪০ নাগাদ ডাফরিন রোড এবং মেয়ো রোডের ক্রসিংয়ের কাছে উল্টে যায় একটি যাত্রিবোঝাই মিনি বাস। বাসটি উল্টে যাওয়ার সময় একটি বাইককে ধাক্কা দেয়। এতে তিন জন মহিলা এবং ১৬ জন পুরুষকে আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় পুলিশ। একজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকিদের হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসা শুরু হয়।

দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের দাবি, ফাঁকা রাস্তা পেয়ে বাসটি গতি বাড়িয়ে দিয়েছিল। তা করতে গিয়েই সামনে চলে আসে বাইকটি। তাকে বাঁচাতে গিয়ে উল্টে যায় মিনি বাস।

Bus Accident mayo road Death SSKM Hospital
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy