Advertisement
E-Paper

এসএসকেএম-এর বহির্বিভাগ থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল আসামি

ওই আসামির নাম মহম্মদ সাজিদ। একবালপুর থানায় সাজিদের বিরুদ্ধে হত্যার মামলা চলছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১৮:৩১
এসএসকেএম হাসপাতাল।

এসএসকেএম হাসপাতাল।

প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দি পালিয়ে গেল এসএসকেএম হাসপাতাল থেকে। নাম মহম্মদ সাজিদ। একবালপুর থানায় সাজিদের বিরুদ্ধে হত্যার মামলা চলছে। সোমবার দুপুরে সাজিদকে হাসপাতালের বর্হিবিভাগে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে আনা হয়। সেখান থেকেই বেলা ১টা নাগাদ পুলিশের চোখে ধুলো দিয়ে পালায় সাজিদ। খবর দেওয়া হয়েছে পুলিশকে। সাজিদের হদিশ পেতে এসএসকেএম হাসপাতাল চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সাজিদ ২০২০ সালের নভেম্বরে একবালপুরের সাবা খাতুন নামে এক তরুণীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ। ২০২০ সালের নভেম্বর মাসেই গ্রেফতার করা হয় সাজিদকে। একই মামলায় সাজিদের স্ত্রীও পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ইতিমধ্যেই এই মামলার চার্জশিট দিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

Kolkata SSKM Hospital
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy