Advertisement
E-Paper

ফের কলকাতায় জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

বেহালা চৌরাস্তার কাছে এক মহিলাকে জোর করে গাড়িতে তুলে তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। নির্যাতনের পরে গাড়ির গতি কমিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৩

কসবার পরে ফের কলকাতায় এক মহিলাকে গাড়িতে তুলে যৌন হেনস্থার অভিযোগ। রবিবার বেহালার ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেহালা চৌরাস্তার কাছে এক মহিলাকে জোর করে গাড়িতে তুলে তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। নির্যাতনের পরে গাড়ির গতি কমিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তদন্তে নেমে অভিযুক্তদের গাড়িটি ডায়মন্ড হারবার রোডের কাছে দেখতে পায় পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
Harrasment Behala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy