Advertisement
E-Paper

রাতের কলকাতায় চলল গুলি, জখম এক প্রৌঢ়

মঙ্গলবার রাত ১১টা নাগাদ পটারি রোড এলাকায় গুলি চলে। ঘটনায় গুলিবিদ্ধ হন রতন। তিনি মূক ও বধীর। তাঁর পেটে গুলি লেগেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ০৩:০৮
আহত রতন সাধুখাঁ।

আহত রতন সাধুখাঁ। নিজস্ব চিত্র।

রাতের কলকাতায় গুলি চলার অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এন্টালির পটারি রোডে মঙ্গলবার রাতে কে বা কারা গুলি চালায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক প্রৌঢ়। তাঁর নাম রতন সাধুখাঁ। আপাতত তিনি নীলরতন সরকার মেডিক্যা‌ল কলেজে চিকিৎসাধীন। তবে গুলি চালিয়েছে কে বা কার, তা এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ পটারি রোড এলাকায় গুলি চলে। ঘটনায় গুলিবিদ্ধ হন রতন। তিনি মূক ও বধীর। তাঁর পেটে গুলি লেগেছে। নীলরতন সরকার হাসপাতালে তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়। এখনও বিপন্মুক্ত নন রতন।

পটারি রোড এলাকায় গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে যান এন্টালি থানার পুলিশ এবং ডিসি প্রিয়ব্রত রায়। পরে ডিসি বলেন, ‘‘কী ভাবে এই ঘটনা ঘটেছে, কে বা কারা গুলি চালিয়েছে এবং কেন, সবই তদন্ত করে দেখা হচ্ছে।’’

Entally Gun Shot Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy