Advertisement
E-Paper

মাধ্যমিকের প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার নামে চলছিল প্রতারণা! টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার তিন

মোবাইল সাবস্ক্রাইবার ডেটা, আইপি লগ এবং ডিজিটাল লেনদেনের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে শুরু করেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই চিহ্নিত করা হয় তিন অভিযুক্তকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮

— প্রতীকী চিত্র।

মাধ্যমিকের প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম মাসুদ আলি, ফৈয়দ আলি এবং চিরঞ্জিত দাস। বৃহস্পতিবার তিন জনকে পাকড়াও করেছে বিধাননগর পুলিশের সাইবার অপরাধদমন শাখা। ধৃতদের থেকে বেশ কিছু মোবাইল ফোন এবং অন্য নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

এ বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার নামে একটি প্রতারণাচক্র চলছে বলে খবর পেয়েছিল পুলিশ। গত ১ ফেব্রুয়ারি এ বিষয়ে বিধাননগর পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। অর্থাৎ, মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই এই অভিযোগ পায় পুলিশ। সূত্রের খবর, ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করে ফাঁদ পাতা হচ্ছিল। ওই ফাঁদে পা দিলেই মোটা টাকার বিনিময়ে কিছু ভুয়ো প্রশ্নপত্র বিলি করে দেওয়া হচ্ছিল। অনলাইনেই আদায় করা হচ্ছিল সেই প্রতারণার টাকা।

এই নিয়ে অভিযোগ পেয়েই তদন্তে নামে বিধাননগর পুলিশের সাইবার অপরাধদমন শাখা। মোবাইল সাবস্ক্রাইবার ডেটা, আইপি লগ এবং ডিজিটাল লেনদেনের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে শুরু করেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই চিহ্নিত করা হয় মাসুদ, ফৈয়দ এবং চিরঞ্জিতকে। বৃহস্পতিবার ওই অভিযুক্তদের গ্রেফতার করে তাঁদের কাছ থেকে বেশ কিছু অ্যান্ড্রয়েড মোবাইল এবং অন্য নথিপত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, ধৃতদের জেরা করে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। এই প্রতারণাচক্রের সঙ্গে আরও কেউ জড়়িত ছিল কি না, তা-ও জানার চেষ্টা করছেন আধিকারিকেরা। এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি শেষ হয়। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দু’সপ্তাহের মধ্যেই ওই প্রতারণাচক্রের সঙ্গে জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

WB Madhyamik 2026 Bidhannagar Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy