Advertisement
E-Paper

ব্যালকনি থেকে পড়ে নিঃসঙ্গ বৃদ্ধের মৃত্যু, আবাসনে রাতভর থাকতেন ‘তালাবন্দি’

সকালে টি-শার্ট ও লুঙ্গি পরা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। বৃদ্ধ পাঁচ তলার যে ফ্ল্যাটে থাকতেন ওই ফ্ল্যাটটি বাইরে থেকে বন্ধ ছিল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১২

—প্রতীকী চিত্র।

একটি আবাসনের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হল ৮৫ বছরের এক বৃদ্ধের। বুধবার কলকাতার এজেসি বোস রোডের বেনিয়াপুকুরের ঘটনা।

পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় আবাসনের নীচে পড়ে থাকতে দেখা যায়।তাঁর মাথা থেকে রক্তক্ষরণ হয়েছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ণও দেখা গিয়েছে। আবাসন সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম গ্যাব্রিয়েল জোনাস গোমস্। সকালে টি-শার্ট ও লুঙ্গি পরা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। বৃদ্ধ পাঁচ তলার যে ফ্ল্যাটে থাকতেন ওই ফ্ল্যাটটি বাইরে থেকে বন্ধ ছিল।

পুলিশ জানতে পেরেছে, সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃদ্ধের দেখাশোনা করার জন্য এক পরিচারিকা থাকতেন। তিনি কাজ করে চলে যাওয়ার সময়ে ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা দিয়ে যেতেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সকাল ৬টা ৫ মিনিটে নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে যান বৃদ্ধ।

স্থানীয় থানা সূত্রে খবর, বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বৃদ্ধের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। পড়ে যাওয়ার ঘটনায় ‘সন্দেহজনক’ কিছু পাননি তদন্তকারীরা।

AJC Bose Rd police investigation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy