E-Paper

উপহারের টোপ দিয়ে প্রতারণা, গ্রেফতার দুই

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে জানুয়ারিতে পুলিশের দ্বারস্থ হন এষা। পুলিশ জানতে পারে, এষার টাকা ঢুকেছে মোজ্জামেল ও হর্ষের অ্যাকাউন্টে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ০৮:০৮
An image of arrest

—প্রতীকী চিত্র।

সমাজমাধ্যমে মিথ্যা পরিচয় দিয়ে এক মহিলার সঙ্গে বন্ধুত্ব পাতানোর পরে তাঁকে উপহার দেওয়ার নামে ৭ লক্ষ ৮০ হাজার টাকা প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের নাম মোজ্জামেল হক ও হর্ষ পোদ্দার। শুক্রবার রাতে রবীন্দ্রনগর থেকে মোজ্জামেল ও বাগুইআটি থেকে হর্ষকে গ্রেফতার করা হয়। দু’জনেই মালদহের বাসিন্দা। শনিবার তাদের ৭ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে ব্যাঙ্কশাল আদালত।

গত নভেম্বরে এক প্রতারক নিজেকে ব্রিটেনের বাসিন্দা বলে পরিচয় দিয়ে ইনস্টাগ্রামে পাটুলির এষা পাণ্ডার সঙ্গে বন্ধুত্ব পাতায় বলে অভিযোগ। ১৫ ডিসেম্বর সে এষাকে জানায়, সে দিল্লি বিমানবন্দরে নেমেছে। তরুণীর জন্য দামি উপহার এনেছে। কিন্তু সেটি ছাড়াতে শুল্ক দিতে হবে। সে এষাকে টাকা পাঠাতে অনুরোধ করে। এষা ৭ লক্ষ ৮০ হাজার টাকা পাঠান। কিন্তু উপহার আসেনি।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে জানুয়ারিতে পুলিশের দ্বারস্থ হন এষা। পুলিশ জানতে পারে, এষার টাকা ঢুকেছে মোজ্জামেল ও হর্ষের অ্যাকাউন্টে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Financial Fraud arrest

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy