Advertisement
E-Paper

চলন্ত বাসে বিহার থেকে বাংলায় আসা দম্পতির গয়না, টাকা চুরি! ধৃত তরুণী, উদ্ধার সামগ্রী

২২ জানুয়ারি বিকালের ঘটনার পরে ওই দিনই গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন বিহারের কাটিহার জেলার বাসিন্দা সন্দীপ কুমার। অভিযোগ অনুযায়ী, তাঁর স্ত্রীর ব্যাগ থেকে সোনার দু’টি চুড়ি, একটি হার ও ব্রেসলেট চুরি হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪১
উদ্ধার হওয়া জিনিস।

উদ্ধার হওয়া জিনিস। — নিজস্ব চিত্র।

মহাজাতি সদন বাস ধরেছিলেন বিহার থেকে আসা দম্পতি। বাস থেকে নেমে তাঁরা দেখতে পান উধাও ব্যাগ। চুরি গিয়েছে সোনার গয়না, টাকা-সহ নথি। পুলিশের তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী।

২২ জানুয়ারি বিকালের ঘটনার পরে ওই দিনই গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন বিহারের কাটিহার জেলার বাসিন্দা সন্দীপ কুমার। অভিযোগ অনুযায়ী, তাঁর স্ত্রীর ব্যাগ থেকে সোনার দু’টি চুড়ি, একটি হার ও ব্রেসলেট চুরি হয়েছে। সব মিলিয়ে মোট ওজন ৫৩ গ্রাম। একই সঙ্গে চুরি হয়েছে ২৫ হাজার টাকা ও আসল আধার কার্ড। সেই ঘটনার তদন্তে নেমে গত ৩০ জানুয়ারি আসানসোলের বাসিন্দা পিঙ্কি রায় (২৬)-কে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সন্দীপের নথি-সহ টাকা ও গয়না উদ্ধার করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি অভিযুক্ত মহিলাকে আদালতে পেশ করা হবে।

Thief jewelry stolen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy