Advertisement
E-Paper

রবিবারও কলকাতায় মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা শহরে

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে বলে পূর্বাভাস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৯:১৬
এখনই থামছে না বৃষ্টি

এখনই থামছে না বৃষ্টি ফাইল চিত্র।

গত সপ্তাহে একটানা বৃষ্টিতে ভেসেছে কলকাতা। চলতি সপ্তাহে তীব্রতা কমলেও মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। রবিবারও একই অবস্থা থাকবে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ থাকবে মেঘলা। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটানা অনেকক্ষণ ধরে বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে বলেই জানিয়েছে আলিপুর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ ও সর্বনিম্ন পরিমাণ ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেই জানিয়েছে আলিপুর।

rainfall Alipur Meteorological Centre
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy