Advertisement
E-Paper

গড়িয়াহাটে দোতলা বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন, হতাহতের কোনও খবর মেলেনি

স্থানীয় সূত্র খবর, বুধবার বেলা সাড়ে ৩টে নাগাদ গড়িয়াহাটের একটি বাড়ির দোতলায় আগুন লাগে। ধোঁয়া বার হতে দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া দমকলে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৩ ১৭:১৪
Row over Fire incident at a flat in Gariahat area

আগুন নেভানোর চেষ্টায় এক দমকল কর্মী। —নিজস্ব চিত্র।

একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য গড়িয়াহাটে। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। চলছে আগুন নেভানোর কাজ। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ গড়িয়াহাটে ম্যান্ডেভিলা গার্ডেন একটি গয়নার দোকানের পাশে একটি বাড়ির দোতলায় আগুন লাগে। ধোঁয়া বার হতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পৌঁছয় দমকল বাহিনীর কাছে। এর পর দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। শুরু হয় আগুন নেভানোর কাজ। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে গড়িয়াহাটের মতো ব্যস্ত এলাকায় আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Fire Gariahat Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy