E-Paper

মারধর ও হেনস্থার অভিযোগে গ্রেফতার ছয়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ভোরে বাঁশদ্রোণীর বাসিন্দা রাহুল চৌধুরী এবং তাঁর সঙ্গী ওই মহিলা টালিগঞ্জ থানা এলাকার শরৎ বসু রোডে একটি কচুরির দোকানে গিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৪ ০৮:০৬
Representative Image

—প্রতীকী ছবি।

এক যুবককে মারধর এবং তাঁর সঙ্গী মহিলাকে হুমকি দেওয়ার ঘটনায় ছ’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গড়িয়াহাট, চেতলা ও কালীঘাট অঞ্চল থেকে তাদের গ্রেফতার করে টালিগঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম গৌরব সাহা, সন্দীপ হালদার, অসীম কোলে, সুব্রত কাঞ্জি, অনীশ গুপ্ত এবং বিশাল সাউ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ভোরে বাঁশদ্রোণীর বাসিন্দা রাহুল চৌধুরী এবং তাঁর সঙ্গী ওই মহিলা টালিগঞ্জ থানা এলাকার শরৎ বসু রোডে একটি কচুরির দোকানে গিয়েছিলেন। অভিযোগ, অভিযুক্তেরা সেখানে দাঁড়িয়ে থাকা রাহুলের স্কুটারে ধাক্কা মারে। ওই যুবক প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। আরও অভিযোগ, রাহুলের সঙ্গী মহিলাকেও হেনস্থা করা হয় এবং হুমকি দেওয়া হয়। সে দিনই টালিগঞ্জ থানায় ওই যুবকদের বিরুদ্ধে মামলা রুজু করা হলেও পুলিশ প্রথমে অভিযুক্তদের শনাক্ত করতে পারেনি।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত ছ’জনকে শনাক্ত করা হয়। জানা যায়, তারা চেতলা,
গড়িয়াহাট এবং কালীঘাট এলাকার বাসিন্দা। এর পরেই রবিবার অভিযুক্তদের বাড়িতে হানা দিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেই সঙ্গে পুলিশ একটি স্কুটারও বাজেয়াপ্ত করেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

arrest Tollygunj Police Station

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy