E-Paper

জেল হেফাজত সুশান্তের

সুশান্তের আইনজীবী সুব্রত সর্দার বলেন, ‘‘আমার মক্কেলের বিরুদ্ধে কোনও বেআইনি আর্থিক লেনদেন এবং সেই সূত্রে তাঁর লাভবান হওয়ার প্রমাণ পেশ করতে পারেনি পুলিশ। তাই জামিনের আবেদন করা হচ্ছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০৮:৫৫
সুশান্ত ঘোষ।

সুশান্ত ঘোষ। — ফাইল চিত্র।

নগরোন্নয়ন দফতরের মাধ্যমে গরিব মানুষদের দোকানঘর দেওয়া হবে, এই আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে আত্মসাতের মামলায় অভিযুক্ত প্রাক্তন পুরপ্রতিনিধি সুশান্ত ঘোষকে জেল হেফাজতে পাঠাল আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। এই মামলায় বৃহস্পতিবার সুশান্তকে পুলিশি হেফাজত থেকে আদালতে পেশ করা হয়।

সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান বলেন, ‘‘রীতিমতো সিন্ডিকেট তৈরি করে ওই দুর্নীতি করা হয়েছিল। সিন্ডিকেটের অনেক সদস্য এখনও পলাতক। অভিযুক্ত ও তাঁর কয়েক জন ঘনিষ্ঠের কাছ থেকে বেশ কিছু লিখিত ও বৈদ্যুতিন নথি উদ্ধার হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও। সুশান্ত অত্যন্ত প্রভাবশালী। তাঁকে জেল হেফাজতে পাঠানো হোক।’’

সুশান্তের আইনজীবী সুব্রত সর্দার বলেন, ‘‘আমার মক্কেলের বিরুদ্ধে কোনও বেআইনি আর্থিক লেনদেন এবং সেই সূত্রে তাঁর লাভবান হওয়ার প্রমাণ পেশ করতে পারেনি পুলিশ। তাই জামিনের আবেদন করা হচ্ছে।’’ সওয়াল শেষে বিচারক সুশান্তকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Sushanta Ghosh TMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy