Advertisement
E-Paper

Bagtui Case: শেষের পথে বগটুই-তদন্ত, দু’সপ্তাহের মধ্যে চার্জশিট, আদালতে জানাল সিবিআই

কলকাতা হাই কোর্টের নির্দেশে বীরভূমের বগটুই গণহত্যা এবং তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনায় তদন্তে নেমে দ্বিতীয় রিপোর্ট দিল সিবিআই।

শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ১১:১৫
বগটুই-হিংসায় পুড়ে খাঁক বাড়ি।

বগটুই-হিংসায় পুড়ে খাঁক বাড়ি। ফাইল চিত্র।

শেষের পথে বগটুই-কাণ্ডের তদন্ত। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারা জানায়, আগামী দুই সপ্তাহের মধ্যে চার্জশিট পেশ করা হবে। কলকাতা হাই কোর্টের নির্দেশে বীরভূমের বগটুই গণহত্যা এবং তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনায় তদন্তে নামে সিবিআই। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে সিবিআই জানায়, তারা তদন্তপ্রক্রিয়া প্রায় গুটিয়ে নিয়ে এসেছে। পাশাপাশি, আদালতে দ্বিতীয় রিপোর্ট জমা দেয় সিবিআই।

গত ২১ মার্চ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। সেই খুনের অব্যবহিত পরে বগটুই গ্রামে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পর দিন, অর্থাৎ, ২২ মার্চ সকালে আট জনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। দিন কয়েক পর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক মহিলার মৃত্যু হয়। সব মিলিয়ে ১০ জনের মৃত্যু হয়। কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় সিবিআই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Bagtui Calcutta High Court CBI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy