Advertisement
E-Paper

বধূর অপমৃত্যু স্বামী, শাশুড়ি-সহ ধৃত ৩

বিষক্রিয়ায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় পুলিশ তাঁর স্বামী ও শাশুড়ি-সহ তিন জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা এলাকার রেল কলোনিতে। পুলিশ জানায়, মৃতের নাম সোনম রায় পাসোয়ান (২৩)। রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪৮

বিষক্রিয়ায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় পুলিশ তাঁর স্বামী ও শাশুড়ি-সহ তিন জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা এলাকার রেল কলোনিতে। পুলিশ জানায়, মৃতের নাম সোনম রায় পাসোয়ান (২৩)। রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। মৃতের বাপের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সোনমের স্বামী সুমিত, শাশুড়ি বিভা দেবী ও খুড়শ্বশুর রঞ্জিতকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সোনমের স্বামী সুমিত পেশায় রেলকর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বছর পাঁচেক আগে বরাহনগরের বাসিন্দা সোনমের সঙ্গে বিয়ে হয় নারকেলডাঙার সুমিত রায় পাসোয়ানের। তাঁদের একটি ছেলে ও মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই সুমিত ও তাঁর বাড়ির লোকজন সোনমের উপর অত্যাচার করতেন বলে অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে বাড়ির মধ্যে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই গৃহবধূ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে সোনমের বাপের বাড়ির লোকজন নারকেলডাঙার ওই তল্লাটে পৌঁছন। এর পরই তাঁরা শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তবে প্রাথমিক তদন্তে পুলিশের মনে হয়েছে, সোনম বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। রবিবার রাতে পুলিশ প্রথমে সোনমের স্বামী সুমিতকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। সোমবার সকালে ওই রেল কলোনি থেকেই পুলিশ সুমিতের মা ও কাকাকে গ্রেফতার করেছে।

mother in law arrested unnatural death unnatural death wife narkeldanga rail colony wife unnatural death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy