Advertisement
E-Paper

Kolkata Rain: ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতায়, বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও

কলকাতায় এক থেকে দুই ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১১:৫৪
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজল কলকাতা। আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে কলকাতার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় প্রধানত আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের উপর। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

উল্লেখ্য, শ্রাবণের শুরুতেও বর্ষার ভারী বৃষ্টির দাক্ষিণ্য পায়নি কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। গত কয়েক দিন ধরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে।

আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাকি ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Raining Kolkata weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy