Advertisement
E-Paper

কবি সুভাষ স্টেশন সংস্কারের কাজের জের! রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৭ মে, রবিবার ব্লু লাইনে রেক পরিবর্তনের কাজ সহজতর করার জন্য ট্রাফিক ব্লক করা হবে। ট্রাফিক ব্লক থাকবে থাকবে শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৬:০০
Traffic block between Shahid Khudiram and Mahanayak Uttam Kumar station on Sunday

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) রবিবার পুরোপথে পরিষেবা মিলবে না। কবি সুভাষ মেট্রো স্টেশনে পুনর্নিমাণ এবং সংস্কারের কাজের জন্য ট্রাফিক ব্লক থাকবে শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে। ফলে রবিবার গোটা দিনই ওই অংশে কোনও মেট্রো চলবে না বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৭ মে, রবিবার ব্লু লাইনে রেক পরিবর্তনের কাজ সহজতর করার জন্য ট্রাফিক ব্লক করা হবে। ট্রাফিক ব্লক থাকবে থাকবে শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে। সেই কারণে রবিবার ব্লু লাইনে পরিষেবা মিলবে শুধু টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। সোমবার থেকে আবার স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে ব্লু লাইনে।

উল্লেখ্য, গত বছর জুলাইয়ে প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ায় নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেন কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে অনুমান ছিল, বছরখানেক লেগে যেতে পারে প্ল্যাটফর্ম সম্পূর্ণ মেরামত হতে। পরে বিবৃতি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দেন, প্ল্যাটফর্ম সম্পূর্ণ মেরামতের জন্য ন’মাসের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যেই আবার কবি সুভাষ পর্যন্ত যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে বলে জানিয়েছে মেট্রো। সেই ন’মাস সময় প্রায় অতিক্রান্ত হতে চলেছে। তবে এখনও মেট্রো কর্তৃপক্ষের তরফে কবি সুভাষ স্টেশন পুনরায় চালু করার ব্যাপারে কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। বর্তমানে কবি সুভাষের আগের স্টেশন শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে।

Kolkata metro services Blue Line Metro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy