Advertisement
E-Paper

দীর্ঘ ক্ষণ ধরে যানজটে স্তব্ধ মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা! ভোগান্তি যাত্রীদের

মঙ্গলবার হগ স্ট্রিটে জমায়েতের কারণে মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় তৈরি হয় যানজট। বিশেষত, এসএন ব্যানার্জি রোডে সবচেয়ে বেশি ছিল যানজট।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৫
মধ্য কলকাতার কিছু রাস্তায় মঙ্গলবার বিকেলে গাড়ির চাপ ছিল খুব বেশি।

মধ্য কলকাতার কিছু রাস্তায় মঙ্গলবার বিকেলে গাড়ির চাপ ছিল খুব বেশি। — ফাইল চিত্র।

মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার বিকেলে যানবাহন চলাচলে সমস্যা ছিল। শিয়ালদহ থেকে ধর্মতলাগামী রাস্তায় থমকে থমকে চলছে গাড়ি। এসএন ব্যানার্জি রোডে যানজট ছিল সবচেয়ে বেশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হগ স্ট্রিটে কোনও একটি জমায়েতের কারণে যানজট তৈরি হয়েছে। অফিস, স্কুল, কলেজ থেকে ফেরার পথে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

মঙ্গলবার হগ স্ট্রিটে জমায়েতের কারণে মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় তৈরি হয় যানজট। বিশেষত, এসএন ব্যানার্জি রোডে যানজট সবচেয়ে বেশি ছিল। সেখানে থমকে চলেছে গাড়ি। বিকেলে স্কুল, কলেজ, অফিস থেকে ফেরার পথে বিপাকে পড়েছেন বহু মানুষ। শিয়ালদহ থেকে ধর্মতলা বা ধর্মতলা থেকে শিয়ালদহ যাওয়ার সময় দীর্ঘ ক্ষণ যানজট-বন্দি হতে হয় তাঁদের। অনেকেই যানজটের কারণে ধর্মতলা থেকে শিয়ালদহ যেতে মেট্রো ধরতে বাধ্য হয়েছেন।


সপ্তাহে কাজের দিনগুলিতে এমনিতেই এসএন ব্যানার্জি রোডে যান চলাচলের চাপ থাকে। মঙ্গলবার জমায়েতের কারণে সেই চাপ ছিল অনেকটাই বেশি।

Traffic Jam in Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy