Advertisement
E-Paper

তরুণীর অস্বাভাবিক মৃত্যু

বিয়ের তিন মাসের মধ্যে অস্বাভাবিক মৃত্যু হল এক তরুণীর। সোমবার, হাওড়ার সালকিয়ায়। মৃতার নাম রিম্পা সামন্ত (২১)। ঘটনার রাতে রিম্পাকে ঘরের সিলিং থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে তাঁর শ্বশুরবাড়ির দাবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ০১:০৩

বিয়ের তিন মাসের মধ্যে অস্বাভাবিক মৃত্যু হল এক তরুণীর। সোমবার, হাওড়ার সালকিয়ায়। মৃতার নাম রিম্পা সামন্ত (২১)। ঘটনার রাতে রিম্পাকে ঘরের সিলিং থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে তাঁর শ্বশুরবাড়ির দাবি। যদিও রিম্পার বাপের বাড়ির অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার কিছুক্ষণ বেনারস রোড অবরোধ করেন স্থানীয়েরা।

পুলিশ জানায়, অগস্টে সালকিয়ার বাসিন্দা রিম্পার সঙ্গে দীপাঞ্জন সামন্ত নামে এক যুবকের বিয়ে হয়। দীপাঞ্জন সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। রিম্পার বাবা আশিস শেঠের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য রিম্পার উপরে মানসিক ও শারীরিক অত্যাচার চলত। ঘটনার রাতে রিম্পার শ্বশুরবাড়ির লোকজনই তাঁদের ফোনে হাওড়া জেলা হাসপাতালে ডাকেন। সেখানে তাঁরা জানতে পারেন রিম্পার মৃত্যু হয়েছে। তাঁদের অভিযোগ, এটি পরিকল্পিত খুন। পুলিশ জানায়, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কী ভাবে ওই তরুণীর মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে। এ দিকে ঘটনার পর থেকেই রিম্পার শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দিয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

marriage death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy