Advertisement
E-Paper

এন্টালিতে যুবক ‘খুনে’ গ্রেফতার ৫

এন্টালি থানা এলাকার সিমেন্ট ব্রিজের কাছ থেকে রবিবার রাতে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় সোমবার পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের অভিযোগ, শেখ আনোয়ার (২৩) নামে ওই যুবক তার কয়েক জন সঙ্গীর সঙ্গে বন্ধ থাকা একটি চটকল থেকে বাতিল লোহা চুরি করতে গিয়েছিল। চটকলের নিরাপত্তারক্ষী তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৪ ০২:১২

এন্টালি থানা এলাকার সিমেন্ট ব্রিজের কাছ থেকে রবিবার রাতে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় সোমবার পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের অভিযোগ, শেখ আনোয়ার (২৩) নামে ওই যুবক তার কয়েক জন সঙ্গীর সঙ্গে বন্ধ থাকা একটি চটকল থেকে বাতিল লোহা চুরি করতে গিয়েছিল। চটকলের নিরাপত্তারক্ষী তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন। তাতে গুরুতর জখম হয় আনোয়ার-সহ দু’জন। আহতদের রবিবার রাতেই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা আনোয়ারকে মৃত ঘোষণা করেন।

ওই যুবককে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে পুলিশ চটকলের নৈশরক্ষী মুকেশকুমার সিংহকে সোমবার গ্রেফতার করে। চটকলে অনধিকার প্রবেশ ও চুরির চেষ্টার অভিযোগে আনোয়ারের সঙ্গী বাবু দাস, শেখ রাজু, শেখ আবসার ও ভোগু মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে। চুরির চেষ্টার ঘটনায় স্থানীয় কুলিয়া ট্যাংরা এলাকার আরও কয়েক জন যুবক জড়িত বলে পুলিশের অভিযোগ। তাদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানায়, রক্ষীর ছোড়া গুলিতে শেখ আবসার নামে অন্য এক যুবকও জখম হয়। সে হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তের পরে ও ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, গুলিতে জখম হওয়ার পরে আনোয়ারকে হাসপাতালে ভর্তি না করে নিজেদের ডেরায় নিয়ে গিয়ে রেখে দিয়েছিল ধৃতেরা। সেখানে প্রচুর রক্তক্ষরণ হয় তার। পুলিশ গিয়ে পরে আনোয়ারকে হাসপাতালে নিয়ে যায়।

sekh anwar entally mukeshkumar singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy