বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম সুরজিৎ চৌধুরী। তার বাড়ি সল্টলেকে।
পুলিশ সূত্রে খবর, ফুলবাগানের বাসিন্দা এক তরুণীর সঙ্গে দীর্ঘদিনের আলাপ পেশায় ব্যবসায়ী সুরজিতের। অভিযোগে, ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিক বার সহবাস করে সুরজিৎ। শুক্রবার সন্ধ্যায় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হলে সুরজিৎকে গ্রেফতার করে পুলিশ। সুরজিতের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে শনিবার আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।