Advertisement
E-Paper

সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল! শুক্রবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সপ্তাহান্তে দুর্যোগ কলকাতায়ও

অক্ষরেখা এবং নিম্নচাপ অঞ্চলের প্রভাবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ২১:১৩
রাজ্যের সব জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

রাজ্যের সব জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। — ফাইল চিত্র।

পূর্বাভাস ছিল। সেইমতো বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত চলবে সেই দুর্যোগ। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। আগামী সপ্তাহের মাঝামাঝি পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এ ছাড়া একটি অক্ষরেখাও রয়েছে। দু’য়ের প্রভাবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ওই দুই জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার)। সেখানে কমলা সতর্কতা রয়েছে। ওই দিন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর-সহ পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন কলকাতা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হতে পারে।


উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ কিছুটা কমতে পারে আগামী কয়েক দিন। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত ভারী বৃষ্টি কিছুটা কমবে। তবে আগামী মঙ্গল এবং বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy