E-Paper

মানুষের প্রত্যাশা-পূরণে বিধায়কদের বার্তা বিড়লার

লোকসভার সচিবালয়, গণতন্ত্রের জন্য সংসদীয় গবেষণা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (প্রাইড) যৌথ উদ্যোগে শুক্র ও শনিবার নিউ টাউন কনভেনশন সেন্টারে দু’দিনের প্রশিক্ষণ শিবির আয়োজন করেছিল রাজ্য বিধানসভা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৭:৩৫
রাজ্য বিধানসভার প্রশিক্ষণ শিবিরে লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন হরিবংশ নারায়ণ সিংহ ও অন্য অতিথিরা।

রাজ্য বিধানসভার প্রশিক্ষণ শিবিরে লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন হরিবংশ নারায়ণ সিংহ ও অন্য অতিথিরা। — নিজস্ব চিত্র।

ভোটদাতাদের ভরসা-প্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজ্যের বিধায়কদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। পশ্চিমবঙ্গ বিধানসভার সদ্যনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি-পর্বে শনিবার লোকসভার স্পিকার বলেছেন, “আপনারা রাজ্যের সর্বোচ্চ মঞ্চে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন। মানুষের প্রত্যাশা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে।”

লোকসভার সচিবালয়, গণতন্ত্রের জন্য সংসদীয় গবেষণা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (প্রাইড) যৌথ উদ্যোগে শুক্র ও শনিবার নিউ টাউন কনভেনশন সেন্টারে দু’দিনের প্রশিক্ষণ শিবির আয়োজন করেছিল রাজ্য বিধানসভা। বিধানসভা ভবনে এ দিনের শিবিরে বক্তৃতা করেছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন হরিবংশ নারায়ণ সিংহ, পশ্চিমবঙ্গ ও হরিয়ানার রাজ্যপাল যথাক্রমে আর এন রবি, অসীম ঘোষ, এই রাজ্যের স্পিকার রথীন্দ্র বসু-সহ অন্যেরা। বিধায়কদের সঙ্গে ছিলেন তাপস রায়, শঙ্কর ঘোষের মতো একাধিক মন্ত্রীও।

রাজনৈতিক পরিবর্তনের পথ ধরে পশ্চিমবঙ্গে ইতিবাচক অগ্রগতির আলোচনাতেই শেষ হয়েছে বিধায়কদের এই প্রশিক্ষণ শিবির। প্রথম দফায় পরিষদীয় রাজনীতি ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় দফায় এ দিন সেই ভূমিকার অভিমুখ সম্পর্কে আলোচনা করেছেন বক্তারা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Om Birla WB Assembly

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy