Advertisement
E-Paper

বার বার তিন বার! দু’বার বিচ্ছেদের পর আবার বিয়ে করছেন আমির, তৃতীয় বিয়ে কি সুখের হবে? কী জানাচ্ছে সংখ্যাশাস্ত্র?

রবিবার ৫ জুলাই মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই আইনি মতে বিয়ে সারবেন আমির-গৌরী। এর আগে দু’বার বিচ্ছেদের পথে হাঁটতে হয়েছে আমিরকে। তাঁর এ বারের বিয়ের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে চলছে নানা জল্পনা। এ বিষয়ে কী বলছেন সংখ্যাশাস্ত্রবিদেরা?

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৮:০২

ছবি: সংগৃহীত।

তৃতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউড তারকা আমির খান। পাত্রী গৌরী স্প্র্যাট। জানা গিয়েছে, রবিবার ৫ জুলাই মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই আইনি মতে বিয়ে সারবেন তারকা। নিকটজনদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া পরিসরে নতুন জীবন শুরু করবেন অভিনেতা।

বিয়ে মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণেই বিবাহ এবং দাম্পত্যে নিয়ে মানুষের আশা-আকাঙ্ক্ষার শেষ থাকে না। তবে, এর পাশাপাশি মাথায় ভিড় করে নানা চিন্তাও। দাম্পত্যে সুখী হবেন কি না, যদি কোনও রকম অশান্তি হয় তা থেকে মুক্তি পাওয়া যাবে কী উপায়ে, বিচ্ছেদের পথে হাঁটতে হবে কি না, এমন নানা বিষয়ে ভাবনা চলতে থাকে। শুধু পাত্র-পাত্রীই নয়, এই চিন্তা থাকে দুই পরিবারেরও। এ বিষয়ে সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। পাত্র-পাত্রীর কোষ্ঠী বিচার করে প্রায় সবটাই বলে দেওয়া সম্ভব বলে মনে করা হয়ে থাকে। তবে, একেবারে সঠিক ভাবে গণনা করা না গেলেও সংখ্যাতত্ত্বের বিচারেও বেশ কিছু জিনিস বলে দেওয়া সম্ভব।

এর আগে দু’বার বিচ্ছেদের পথে হাঁটতে হয়েছে আমিরকে। তাঁর এ বারের বিয়ের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে চলছে নানা জল্পনা। শুধু আমিরই নন, তাঁর হবু স্ত্রী গৌরীও এর আগে সাত পাকে বাঁধা পড়েছিলেন। বিবাহবিচ্ছিন্না তিনিও। জ্যোতিষশাস্ত্রের সূক্ষ্ম বিচারের জন্য রাশি, লগ্ন, গণ ইত্যাদি অনেক কিছু মেলানো প্রয়োজন। তা জানা না গেলেও, সংখ্যাতত্ত্বের বিচারে অর্থাৎ উভয়ের জন্মসংখ্যা বিচার করে বিয়ের ভবিষ্যৎ জানা সম্ভব। জানা গিয়েছে, আমিরের জন্মতারিখ ১৪ মার্চ, ১৯৬৫। আর গৌরী জন্মেছিলেন, ১৯৭৮ সালের ২১ অগস্ট। তাঁদের জন্মতারিখের সব ক’টি সংখ্যাকে এক অঙ্কে নিয়ে এলে তা যথাক্রমে হয় ২ এবং ৯। এটিই তাঁদের জন্মসংখ্যা।

তবে, শুধুমাত্র জন্মসংখ্যার বিচারেই নয়। তা ছাড়াও সংখ্যাতত্ত্বের অন্যান্য দিক বিচার করেও দেখা গিয়েছে এই দু’জনের নানা বিষয়ে বেশ মিল রয়েছে। এটি দাম্পত্যে সম্পর্কের ক্ষেত্রেও শুভ ফল দেবে। তাঁদের ভবিষ্যৎ জীবন সুখের হবে, এই আশাই দেখাচ্ছে সংখ্যাশাস্ত্র।

Numerology Astrology Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy