Advertisement
E-Paper

অনশন-অবস্থানে মাদ্রাসা শিক্ষকেরা

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ০৪:৩৫
মাদ্রাসা শিক্ষকদের অনশন-অবস্থান কর্মসূচি। বিধাননগরে। নিজস্ব চিত্র।

মাদ্রাসা শিক্ষকদের অনশন-অবস্থান কর্মসূচি। বিধাননগরে। নিজস্ব চিত্র।

সম্মানজনক ভাতা-সহ অন্য কিছু দাবিতে লাগাতার অবস্থান এবং অনশন কর্মসূচিতে বসেছেন মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। বিধাননগরে বিকাশ ভবনের কাছে ‘ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ্‌ড আন-এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’-এর ডাকে ওই অবস্থান পঞ্চম দিনে পড়েছে। অনশন-অবস্থান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় এক জন শিক্ষিকাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। সংগঠনের অভিযোগ, আগে আশ্বাস দিয়েও রাজ্য সরকার ওই সব মাদ্রাসা ও তার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের স্বার্থে পদক্ষেপ করেনি। আর্থিক সুরাহাও হয়নি। এমনকি, এখন অবস্থান-মঞ্চের পাশে রাস্তায় ব্যারিকেডও দেয়নি পুলিশ-প্রশাসন। ওই আন্দোলনে সংহতি জানাতে রবিবার গিয়েছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। মাদ্রাসা সংগঠনের রাজ্য সভাপতি শেখ জাভেদ মিয়াঁদাদের বক্তব্য, ‘‘দীর্ঘ ৯ বছর আন্দোলন করে আসছি। এ বার আমাদের দাবি আদায় না হলে আত্মহত্যা ছাড়া কোনও পথ খোলা থাকবে না!’’

Hunger Strike Teachers

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy